দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৯০
ইয়াহ্ইয়া ইবন মূসা (রহঃ) ..... ইবন উমার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যায় এ দু’আ কখনই পরিত্যাগ করতেন না। ইয়া আল্লাহ্! আমি দুনিয়া ও আখিরাতে আপনার কাছে সুস্থতা চাই। ইয়া আল্লাহ্! আমি আপনার কাছে দীন ও দুনিয়ার ক্ষমা ও কল্যাণ চাই; আর আমার পরিবার-পরিজন ও সম্পদের জন্যও কল্যাণ চাই! ইয়া আল্লাহ্! আমার দোষ-ক্রটি গোপন রাখুন এবং আমার অন্তরে শান্তি প্রদান করুন। ইয়া আল্লাহ্! আমাকে রক্ষা করুন-আমার ডান দিক হতে, বাম দিক হতে, সামনে হতে, পেছন হতে এবং উপর ও নীচের দিকের ক্ষতি থেকে। রাবী ওয়াকী বলেনঃ যমীনের মধ্যে ধ্বসে যাওয়া থেকে।