Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৯১

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেনঃ তার মা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোন কন্যার সেবিকা ছিলেন এবং তিনি বলেছেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সকালে এরূপ বলতে শিক্ষা দেন যে, পবিত্রতা আল্লাহ্‌রই, তাঁর প্রশংসা সহ; আল্লাহ্‌র শক্তি ছাড়া আর কারো কোন শক্তি নেই; আল্লাহ্‌ যা চান, তা-ই হয়, আর তিনি যা চান না, তা হয়না। আমি জানি-আল্লাহ্‌ সব কিছুর উপর সর্ব শক্তিমান এবং নিশ্চয় আল্লাহ্‌ সব কিছু জ্ঞানে পরিবেষ্টন করে আছেন। যে ব্যক্তি সকালে এ কথাগুলো বলবে, সে সন্ধ্যা পর্যন্ত নিরাপদে থাকবে। আর যে ব্যক্তি সন্ধ্যা পর্যন্ত এরূপ বলবে, সে সকাল পর্যন্ত নিরাপদে থাকবে।

ছবি বানান