আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৯৩
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি সকাল বেলা বলবেঃ আল্লাহ্ ছাড়া আর কোন ই্লাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, বাদশাহী তাঁরই, সমস্ত প্রশংসা তাঁরই, তিনি সব কিছুর উপর সর্ব শক্তিমান, সে ব্যক্তি ইসমাঈল (আঃ)-এর বংশের একটা গোলাম আযাদ করার ন্যায় ছাওয়াব পাবে। আর তার জন্য দশটি নেকী লেখা হবে, দশটি গুনাহ মাফ করা হবে এবং তার মর্যাদা দশগুণ বৃদ্ধি করা হবে, সে শয়তানের ক্ষতি থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে। আর যে ব্যক্তি সন্ধ্যায় এরূপ বলবে, সে সকাল পর্যন্ত এরূপ ছাওয়াব পাবে। রাবী হাম্মাদ (রহঃ) বলেছেনঃ এক ব্যক্তি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখে জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! আবূ আয়্যাশ (রহঃ) আপনার থেকে এরূপ হাদীছ বর্ণনা করেন, (ইহা কি সত্য?) তিনি বলেনঃ আবূ আয়্যাশ সত্য বলেছে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ এ হাদীছ ইসমাঈল ইবন জা’ফর, মূসা রফঈ, আবদুল্লাহ্ ইবন জা’ফর (রহঃ) সুহায়ল (রহঃ) থেকে; তিনি তার পিতা থেকে, তিনি ইবন আইশ থেকে বর্ণনা করেছেন।