দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৯৪
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ..... মুসলিম ইবন হারিছ তামিমী (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে তাকে বলেন যে, যখন তুমি মাগরিবের সালাত শেষ করবে, তখন সাতবার এ দু’আ পাঠ করবেঃ হে আল্লাহ্! আমাকে জাহান্নাম থেকে পানাহ দিন। কেননা, সন্ধ্যায় যদি তুমি এ দু’আ পাঠ কর এবং সে রাতে মারা যাও, তবে তুমি জাহান্নাম থেকে নাজাত পাবে। আর ফজরের সালাত আদায়ের পর যদি তুমি এরূপ বল, আর তুমি যদি সেদিন মারা যাও, তবে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাবে। আবূ সাঈদ (রহঃ) বলেন যে, হারিছ ইবন মুসলিম বলেছেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আমার কাছে এজন্য এ দু’আ প্রকাশ করেন, যাতে আমি আমার ভাইদের কাছে এটা বিশেষ ভাবে প্রচার করি।