Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৯৭

প্রায় ২ মিনিট · ১৮৮ শব্দ

তিনি বলেন, একবার সাহাবীগণ বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের এমন একটা দু’আ শিখিয়ে দেন, যা আমরা সকাল, সন্ধ্যা ও রাতে শোবার সময় পড়তে পারি। তখন তিনি তাদের এ দু’আ পড়ার নির্দেশ দেনঃ হে আল্লাহ্‌! আপনি স্রষ্টা যমীন ও আসমানের, আপনি প্রকাশ্যে- অপ্রকাশ্য সব কিছুর জ্ঞাতা, আপনি সব কিছুর রব। আর ফেরেশতারা সাক্ষ্য দেয় যে, আপনি ছাড়া আর কোন ইলাহ নেই। আমরা আমাদের নাফসের অনিষ্টতা থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং অভিশপ্ত শয়তানের ক্ষতি থেকে ও তার সাথীদের অনিষ্ট থেকে আপনার সাহায্য চাচ্ছি। আর আমরা যেন কোন গুনাহ না করি এবং এবং কোন মুসলিমকে যেন গুনাহে লিপ্ত হতে না দেই। ইমাম আবূ দাউদ এরূপ বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ সকাল বেলায় উপনীত হয়, তখন সে যেন বলেঃ আমরা সকালে উপনীত হয়েছি এবং আল্লাহ্‌র বাদশাহীর সব কিছু সকালে পৌছেছে, যিনি রব সারা জাহানের। হে আল্লাহ্‌! আমি আপনার কাছে এ দিনের কল্যাণ, বিজয়, সাহায্য, নূর, বরকত ও হিদায়াত চাচ্ছি; আর আমি আপনার কাছে এ দিনের অনিষ্টতা থেকে এবং এর পরের ক্ষতি থেকে সাহায্য চাচ্ছি। এরপর যখন সন্ধ্যায় উপনীত হবে, তখন তুমি এরূপ বলবে।

ছবি বানান