দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৪,৯৯৮
তিনি বলবে, একবার আমি আইশা (রাঃ) এর কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জাগার পর কোন দু’আ পড়তেন? তিনি বলেনঃ তুমি আমাকে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছ, যে সম্পর্কে এর আগে আমাকে আর কেউ জিজ্ঞাসা করেনি। তিনি যখন রাতে ঘুম থেকে জাগতেন, তখন আল্লাহু আক্বার- ১০ বার, আল-হামদুলিল্লাহ- ১০ বার; সুবহানাল্লাহে ওয়া-বেহামদিহি-১০ বার; সুবহানাল মালিকুল কুদ্দুস- ১০ বার, আস্তাগফিরুল্লাহ- ১০ বার এবং লা-ইলাহা- ১০ বার পড়তেন। এরপর তিনি এ দু’আ ১০ বার পড়তেন- হে আল্লাহ্! আমি তোমার কাছে দুনিয়া ও কিয়ামতের দিনের সংকীর্ণতা থেকে সাহায্য চাই। এরপর তিনি সালাত আদায় করতেন।