দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০১৬
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রাতে লোকজনের চলাফেরা বন্ধ হওয়ার পর, তোমরা খুব কমই বাইরে যাবে। কেননা, মহান আল্লাহ্র এমন কিছু জানোয়ার আছে, যাদের তিনি এসময় ছেড়ে দেন। রাবী আরো বলেনঃ আল্লাহ্র এমন কিছু সৃষ্টি আছে, যাদের তিনি এ সময় ছেড়ে দেন। এরপর তিনি কুকুরের ঘেউ ঘেউ শব্দ ও গাধার ডাক সম্পর্কীয় হাদীছের ন্যায় হাদীছ বর্ণনা করেন।