দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০১৭
মুসাদ্দাদ (রহঃ) ..... উবায়দুল্লাহ ইবন আবূ রাফি (রাঃ) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আযান দিতে দেখেছি হাসান ইবন আলী (রাঃ)-এর কানে, যখন ফাতিমা তাকে প্রসব করেন, নামাযের আযানের ন্যায়।