দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০২১
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কাছে কেউ আল্লাহ্র ওয়াস্তে আশ্রয় চায়, তখন তাকে আশ্রয় দেবে। আর যখন তোমাদের কেউ আল্লাহ্র ওয়াস্তে কিছু চাবে, তখন তোমরা তাকে দেবে। রাবী সাহল ও উছমান (রহঃ) বলেনঃ যখন তোমাদের কেউ দাওয়াত করে, তখন তোমরা তার দাওয়াত কবূল করবে। এরপর সব রাবী একমত হয়ে বর্ণনা করেনঃ যে ব্যক্তি তোমাদের উপর ইহসান (অনুগ্রহ) করবে, তোমরা তার অনুগ্রহের বিনিময় প্রদান করবে। রাবী মুসাদ্দাদ ও উছমান বলেনঃ তোমরা যদি ইহসানের-বিনিময় দিতে না পার, তবে তোমরা তার জন্য দু’আ করবে এবং মনে করবে যে, তোমরা তার বিনিময় প্রদান করলে।