দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০২২
তিনি বলেনঃ আমি ইবন আব্বাস (রাঃ)-কে জিজ্ঞাসা করিঃ আমি আমার অন্তরে যা অনুভব করি, তা কি? তিনি বলেনঃ সেটি কি? আমি বলিঃ আল্লাহ্র শপথ! আমি সে সম্পর্কে কিছু বলবো না। তিনি জিজ্ঞাসা করেনঃ তা কি সন্দেহ? রাবী বলেন; এরপর তিনি হাসেন এবং বলেনঃ এ থেকে কেউ-ই নিস্তার পায়নি। এমন কি মহান আল্লাহ্ এ আয়াত নাযিল করেনঃ যদি তোমার সন্দেহ থাকে, যা আমি তোমার প্রতি নাযিল করেছি-তাতে; তবে তুমি তাদের জিজ্ঞাসা কর, যারা কিতাব পড়ে, তোমার আগে। রাবী বলেনঃ তখন ইবন আব্বাস আমাকে বলেনঃ যখন তুমি তোমার অন্তরে সন্দেহের কিছু অনুভব করবে, তখন এ আয়াত তিলাওয়াত করবেঃ তিনিই আদি, তিনিই অন্ত, তিনিই প্রকাশ্য এবং তিনিই অপ্রকাশ্য। আর তিনি সব কিছুই জানেন।