দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০২৩
তিনি বলেনঃ একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কিছু সাহাবী তাঁর কাছে এসে বলেন ইয়া রাসূলাল্লাহ! আমরা আমাদের অন্তরে এমন কিছু সন্দেহ অনুভব করি যা বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা চাইনা যে, এ ধরনের সন্দেহ সৃষ্টি হোক এবং আমরা তা বর্ণনা করি। তিনি জিজ্ঞাসা করেনঃ তোমাদের মধ্যে কি এরূপ সন্দেহের সৃষ্টি হয়? তারা বলেনঃ হ্যাঁ। তখন তিনি বলেনঃ এ হলো স্পষ্ট ঈমানের নিদর্শন।