Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৩৭

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে বসে ছিল, এসময় সেখান দিয়ে এক ব্যক্তি যাবার সময় বলেঃ ইয়া রাসূলাল্লাহ! আমি এ ব্যক্তিকে ভালবাসি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি কি তাকে এ খবর জানিয়েছ? সে ব্যক্তি বলেঃ না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি তাকে এ খবর জানাও। সে তার সাথে সাক্ষাৎ করে বলেঃ আমি তোমাকে আল্লাহ্‌র ওয়াস্তে ভালবাসি। তখন সে ব্যক্তি বলেঃ তুমি যার জন্য আমাকে ভালবাস, সে যেন তোমাকে ভালবাসে।

ছবি বানান