দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৩৮
তিনি একদিন বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! এক ব্যক্তি কোন কাওমকে ভালবাসে, কিন্তু তাদেব অনুরূপ আমল করে না। তখন তিনি বলেনঃ হে আবূ যার! তুমি তাদের সাথী হবে, যাদের সাথে তুমি মহব্বত রাখবে। তখন আবূ যার (রাঃ) বলেনঃ আমি তো আল্লাহ্ এবং তার রাসূলকে ভালবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তুমি তার সাথী হবে, যাকে তুমি ভালবাস। রাবী বলেনঃ আবূ যার পুনরায় এরূপ বললে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইরূপ জবাব দেন।