দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৩৯
তিনি বলেনঃ আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীগণকে কখনও এরূপ সন্তুষ্ট হতে দেখিনি, যেরূপ তারা সন্তুষ্ট হয়েছিল একথায়, যখন এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিলঃ ইয়া রাসূলাল্লাহ! একব্যক্তি অপর এক ব্যক্তিকে তার ভাল কাজের জন্য ভালবাসে, কিন্তু সে নিজে সে কাজ করতে পারে না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মানুষ তারই সঙ্গী হবে, সে যাকে ভালবাসে।