দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৬২
একদা তিনি একটা ছাগল যবাহ করে বলেনঃ তোমরা কি আমার ইয়াহূদী প্রতিবেশীদের কাছে এর কিছু পাঠিয়েছ? কেননা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ জিবরীল (আঃ) আমাকে সব সময় প্রতিবেশীর হক আদায় করার জন্য নির্দেশ দিতেন। এতে আমার মনে হতে থাকে যে, হয়তো তিনি তাকে মীরাছ দেয়ার নির্দেশ দেবেন।