দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৬৩
তিনি বলেনঃ একবার এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে উপস্থিত হয়ে তার প্রতিবেশী সম্পর্কে অভিযোগ পেশ করলে, তিনি বলেনঃ তুমি যাও এবং সবর কর। এরপর সে ব্যক্তি আরো দু’তিনবার এসে অভিযোগ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেনঃ তুমি যাও এবং তোমার মালপত্র বের করে রাস্তায় রাখ। সে ব্যক্তি তার মাল-পত্র রাস্তায় বের করে রাখলে, লোকেরা তার কাছে এর কারণ জানতে চায়। তখন সে তাদের তার প্রতিবেশীর খবর জানিয়ে দেয়। তখন লোকেরা তার কাছে গিয়ে তাকে গালমন্দ করতে থাকে। তখন সে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উপস্থিত হয়ে বলেঃ তুমি তোমার ঘরে ফিরে চলো, এখন থেকে আমি তোমার সাথে আর কোন খারাপ ব্যবহার করবো না।