আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৬৭
তিনি বলেনঃ একদা আমি আবূ যার (রাঃ)-কে রাব্যা নামক স্থানে মোটা চাদর গায়ে দিয়ে বসে থাকতে দেখি এবং এ সময় গোলামের গায়ে সেরূপ চাদর ছিল। তখন কাওমের লোকেলা বলেঃ হে আবূ যার! তুমি যদি তোমার গোলামের চাদরটা নিতে তবে তোমার এক জোড়া চাদর হতো এবং তুমি তোমার চাকরকে অন্য চাদর কিনে দিতে! তখন আবূ যার বলেনঃ আমি একবার এক ব্যক্তিকে গালি দেই, যার মা ছিল আজমী, আর আমি তার মায়ের নাম নিয়ে গাল-মন্দ করি। তখন সে আমার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে অভিযোগ করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ হে আবূ যার! তুমি এমন ব্যক্তি, যার থেকে জাহিলী যুগের গন্ধ আসছে! এরপর তিনি বলেনঃ এরা তোমাদের ভাই। আল্লাহ্ তোমাদেরকে তাদের উপর ফযীলত দান করেছেন। কাজেই এদের মাঝে যাদের সাথে তোমাদের বনিবনা না হয়, তাদের বিক্রি করে দাও। তোমরা আল্লাহ্র সৃষ্টিকে কষ্ট দেবে না।