আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৬৮
তিনি বলেনঃ একদা আমি রাবযা নামক স্থানে আবূ যার (রাঃ)-এর নিকট গমন করি। এ সময় তার গায়ে একটা চাদর ছিল এবং তাঁর গোলামের গায়ে ও অনুরূপ একটা চাদর ছিল। তখন আমি তাকে বলিঃ হে আবূ যার। তুমি তোমার গোলামের চাদরটা নিতে, তবে তোমার এক জোড়া চাদর হতো, আর তোমার গোলামকে একটা চাদর কিনে দিতে! তখন আবূ যার (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ বলতে শুনেছিঃ এরা (দাস-দাসীরা) তোমাদের ভাই (বোন) স্বরূপ, যাদেরকে আল্লাহ্ তোমাদের অধীন করে দিয়েছেন। কাজেই, যার অধীনে তার কোন ভাই থাকবে, তার উচিত- সে যা খায়, তাকে তাই খাওয়াবে; সে যা পরে, তাকে তাই পরাবে। আর সে যেন তাকে দিয়ে তার সামর্থের বাইরে পরিশ্রম না করায়। আর যদি সে তাকে দিয়ে অধিক পরিশ্রম করাতে চায়, তবে সে যেন তাকে সাহায্য করে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ ইবন নুমায়র (রহঃ) আ’মাশ থেকে এরূপই বর্ণনা করেছেন।