দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৭৬
তিনি বলেনঃ একবার আমরা সুওয়েদ ইবন মুকাররিন (রাঃ) এর ঘরে অবস্থান করছিলাম। এ সময় আমাদের সাথে একজন বদ-মেজাযী বৃদ্ধ ছিল এবং তার সাথে একটা দাসীও ছিল। লোকটি দাসীর গালে চড় মারলে, সুওয়েদ ভীষণ রাগান্বিত হন। আর এর আগে আমি কোন দিন তাকে এতো রাগানবিত হতে দেখিনি। তিনি বৃদ্ধ লোকটিকে বলেনঃ তুমি তাকে আযাদ করা ব্যতীত, আর কিছুতেই এর ক্ষতি পূরণ করতে পারবে না। আমি দেখেছি, আমরা মাকরানের সাত সন্তান ছিলাম এবং আমাদের মাত্র একটা গোলাম ছিল। আমাদের মধ্যে যে সব চাইতে ছোট ছিল, সে গোলামটির গালে চড় দেয়। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সে গোলামকে আযাদ করার নির্দেশ দেন।