দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৭৭
তিনি বলেনঃ একবার আমি আমার এক আযাদকৃত দাসকে চড় মারলে, আমার পিতা আমাকে ও তাকে ডেকে বলেনঃ তুমি তার থেকে এর প্রতিশোধ গ্রহণ কর। এরপর তিনি বলেনঃ আমরা মুকাররিনের সাত পুত্র ছিলাম- নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়; আর আমাদের মাত্র একটা দাস ছিল। আমাদের এক ব্যক্তি তার গালে চড় দিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তাকে আযাদ করে দাও। তখন তারা বলেঃ এ ছাড়া আর আমাদের কোন গোলাম নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তারা ধনী না হওয়া পর্যন্ত সে তাদের সেবা করবে, আর যখন তারা সম্পদশালী হবে, তখন তাকে আযাদ করে দেবে।