Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৮৪

প্রায় ১ মিনিট · ১৩০ শব্দ

সাফওয়ান ইবন উমায়্যা (রাঃ) তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট দুধ, হরিণের গোশত ও কাঁকুড়সহ প্রেরণ করেন। এ সময় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঊঁচু ভূমিতে অবস্থান করছিলেন। আমি তাঁর কাছে সালাম না দিয়ে প্রবেশ করলে, তিনি বলেনঃ তুমি ফিরে যাও এবং বলঃ আস-সালামু আলায়কুম। এ ঘটনা সাফওয়ান ইবন উমাইয়্যা (রাঃ)-এর ইসলাম গ্রহণের পরের। উমার (রাঃ) বলেনঃ এ সব ঘটনা আমাকে ইবন সাফওয়ান (রাঃ) বলেছেন। তবে এ বর্ণনায় আমি শুনেছি-এর উল্লেখ নেই। রাবী ইয়াহ্‌ইয়া ইবন হাবীব (রহঃ) উমাইয়্যা ইবন সাফওয়ান (রহঃ) থেকে বর্ণনা করেছেন, তবে তিনি বলেননি যে, আমি এ হাদীছ কালদা ইবন হাম্বল (রহঃ) থেকে শুনেছি। রাবী ইয়াহ্‌ইয়া (রহঃ) এরূপও বলেছেনঃ কালদা ইবন হাম্বল (রহঃ) আমর ইবন আবদুল্লাহ্‌ ইবন সাফওয়ান থেকে তার কাছে বর্ণনা করেছেন।

ছবি বানান