Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৮৫

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

একদা তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হওয়ার জন্য অনুমতি চান, আর সে সময় তিনি তাঁর ঘরে অবস্থার করছিলেন। তখন সে ব্যক্তি বলেঃ আমি কি ঘরে প্রবেশ করবো? এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর খাদিমকে বলেনঃ তুমি এ ব্যক্তির কাছে যাও এবং তাকে অনুমতি চাওয়ার পদ্ধতি শিখিয়ে দাও। আর তাকেঃ ’আসসালামু আলায়কুম’ বলে অনুমতি চাইতে বল। সে ব্যক্তি একথা শুনে বলেঃ আসসালামু আলায়কুম, আমি কি ভেতরে প্রবেশ করতে পারি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলে, সে ভেতরে প্রবেশ করে।

ছবি বানান