Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৯০

প্রায় ২ মিনিট · ১৫২ শব্দ

তিনি বলেনঃ একদা আমি আনসারদের এক মজলিসে বসেছিলাম। এ সময় আবূ মূসা (রাঃ) সেখানে ভীত-সন্ত্রস্থ অবস্থায় হাযির হন। আমরা তাকে জিজ্ঞাসা করিঃ আপনার ভয়ের কারণ কি? তিনি বলেনঃ উমার (রাঃ) আমাকে ডাকেন এবং আমি তার কাছে উপস্থিত হয়ে তিনবার অনুমতি প্রার্থনা করি। কিন্তু তিনি আমাকে অনুমতি না দেয়ায় আমি ফিরে এসেছি। এরপর তিনি আমাকে জিজ্ঞাসা করেনঃ তুমি আমার কাছে কেন আসনি? তখন আমি বলিঃ আমি গিয়ে তিনবার অনুমতি চেয়েছিলাম; কিন্তু আমাকে অনুমতি দেয়া হয়নি। আর নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তোমাদের কেউ তিনবার অনুমতি চায় আর তাকে অনুমতি না দেয়া হয়, তবে সে যেন ফিরে যায়। তখন উমার (রাঃ) বলেনঃ তুমি আমার সামনে তোমার এ বক্তব্যের সপক্ষে সাক্ষী পেশ কর। আবূ সাঈদ (রাঃ) বলেনঃ তোমার সামনে এ সম্পর্কে কাওমের সব চাইতে ছোট ব্যক্তি সাক্ষ্য দেবে। এরপর আবূ মূসা -তাঁর সংগে যান এবং তিনি তার সামনে সাক্ষ্য প্রদান করেন।

ছবি বানান