আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৯১
একবার উমার (রাঃ)-এর কাছে উপস্থিত হয়ে তিনবার অনুমতি চান এবং বলেনঃ আবূ মূসা অনুমতি চায়, আশআরী অনুমতি চায়, আবদুল্লাহ্ ইবন কায়স অনুমতি চায়। কিন্তু তাকে অনুমতি না দেয়ায় তিনি ফিরে যান। এরপর উমার (রাঃ) তাকে ডেকে পাঠান এবং জিজ্ঞাসা করেনঃ তুমি কেন ফিরে গেলে? তখন তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের প্রত্যেককে যেন তিনবার অনুমতি চায়। যদি সে অনুমতি দেয়, তবে ভেতরে প্রবেশ করবে, অন্যথায় ফিরে যাবে। তখন উমার (রাঃ) বলেনঃ তোমার এ বক্তব্যের সপক্ষে সাক্ষী পেশ কর। এরপর তিনি চলে যান এবং ফিরে এসে বলেনঃ এই যে উবায়্যা ইবন কা’ব, (যিনি এর সাক্ষী।) তখন উবায়্যা বলেনঃ হে উমার! আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীদের কষ্ট দেবেন না। উমার বলেনঃ আমি আর কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীদের কষ্ট দেব না।