দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,০৯২
একদা আবূ মূসা (রাঃ) উমার (রাঃ)-এর কাছে প্রবেশের জন্য অনুমতি চান। এরপর তিনি ঘটনা বর্ণনা প্রসঙ্গে বলেনঃ তখন আবূ মূসা (রাঃ) আবূ সাঈদ (রাঃ)-কে নিয়ে যান, যিনি উমার (রাঃ)-এর সামনে এ হাদীছ সম্পর্কে সাক্ষ্য দেন। এ সময় উমার বলেনঃ এ হাদীছ আমার অজ্ঞাত ছিল, আর বাজারের বেচাকেনা আমাকে এ থেকে গাফেল রেখেছিল। এখন তোমরা যখনই চাবে সালাম করে প্রবেশ করবে, অনুমতি চাওয়ার প্রয়োজন নেই।