দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৩৪
তিনি একজন আনসার সাহাবী ছিলেন, একদিন তিনি লোকদের সাথে হাস্য-কৌতুকরত থেকে তাদের হাসাচ্ছিলেন। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে কাঠ দিয়ে গুতা দেন। তখন উসায়দ (রাঃ) বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এর প্রতিশোধ নেয়ার সুযোগ দেন। তখন তিনি বলেনঃ আচ্ছা, তুমি প্রতিশোধ নিয়ে নেও। উসায়দ (রাঃ) বলেনঃ আপনি তো জামা গায়ে দিয়ে আছেন, আমার গায়ে তো জামা ছিল না। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জামা উপরে উঠালে, উসায়দ তাঁর পার্শ্ব দেশে চুমা দিতে থাকে এবং বলেঃ ইয়া রাসূলাল্লাহ! এটাই আমার মাকসূদ বা উদ্দেশ্য ছিল।