আবু দাউদ শরীফ - হাদীস নং ৫,১৩৫
যিনি আবদুল কায়স গোত্রের অন্যতম প্রতিনিধি ছিলেন, তিনি বলেনঃ যখন আমরা মদীনায় আসি, তখন আমরা আমাদের উট থেকে দ্রুত নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাত ও পায়ে চুমা দেই। রাবী বলেনঃ মুনযির আশাজ কিছুটা বিলম্ব করেন। কেননা, তিনি তার গাট্রী থেকে কাপড় বের করে, তা পরিধান করে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেনঃ তোমার মধ্যে দু’টি গুণ আছে, যা আল্লাহ্ পসন্দ করেন। তা হলোঃ একটি সবর এবং দ্বিতীয়টি শান্ত ভাব। তিনি জিজ্ঞাসা করেনঃ ইয়া রাসূলাল্লাহ! এ দু’টি বিশেষ গুণ কি আমাদের অর্জিত-গুণ, না মহান আল্লাহ্ সৃষ্টিগতভাবে তা দিয়েছেন? তিনি বলেন, না, বরং মহান আল্লাহ্ তোমাদের মধ্যে এ দুটি গুণ সৃষ্টি করেছেন। তখন তিনি বলেনঃ সমস্ত প্রশংসা আল্লাহ্র, যিনি আমার মধ্যে এমন দু’টি জিনিস দান করেছেন- যা আল্লাহ্ এবং তাঁর রাসূল পসন্দ করেন।