দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৭১
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যদি আমরা মসজিদে নববীর এই দরজাটি মহিলাদের জন্য নির্দিষ্ট করে দিতাম (তবে খুবই উত্তম হত)। রাবী নাফে বলেন, ইবনু উমার তার ইন্তেকালের পূর্ব পর্যন্ত এই দরজা দিয়ে এ কারণে আর কোন দিন প্রবেশ করেননি। ইমাম আবূ দাউদ বলেন, এই হাদীছ ইসমাঈল ইবনু ইব্রাহীম হতেও বর্ণিত হয়েছে এবং এটা বিশুদ্ধ অভিমত।