দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৭৮
আহমদ ইবনু সালেহ্ ..... বানূ আসা’দ ইবনু খুযাইমা গোত্রের এক ব্যক্তি আবূ আইউব আনসারী (রাঃ)-কে জিজ্ঞেস করেন, আমাদের কেউ ঘরে একাকী নামায আদায়ের পর মসজিদে এসে দেখতে পায় যে, সেখানে জামাআত শুরু হয়েছে। এমতাবস্থায় ঐ ব্যক্তি জামাআতে শরীক হয়ে নামায আদায় করতে পারবে কিনা- এ ব্যাপারে আমি সন্দীহান। আবূ আইউব বলেন, এ ব্যাপারে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করায় তিনি বলেনঃ সে ঐ জামাআতে শরীক হলে ছওয়াব প্রাপ্ত হবে।