দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৫৭৯
তিনি বলেন, আমি ইবনু উমার (রাঃ) এর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মদীনার নিকটবর্তী বিলাত নামক স্থানে আসি। আমি তাদেরকে নামাযে রত পাই। আমি তাকে জিজ্ঞেস করি, আপনি কেন তাদের তাদের সাথে নামায আদায় করছেন না? তিনি বলেন, আমি ইতিপূর্বে জামাআতে নামায আদায় করেছি। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছিঃ তোমরা একই ফরয নামায একই দিনে দুঁ’বার আদায় করো না (অর্থাৎ একই নামায ফরয হিসেবে দু’বার আদায় করা যাবে না, বরং পরবর্তী নামাযটি নফল হিসাবে আদায় করা যেতে পারে)। ।