Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৬০২

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদীনাতে অশ্ব আরোহণের পর তার পিঠ হতে খেজুর কাঠের উপর পড়ে গিয়ে তিনি পায়ে আঘাত পান। অতঃপর আমরা তাদেরকে দেখতে এসে আয়িশা (রাঃ) এর ঘরে তাসবীহ পাঠরত অবস্থায় পাই। রাবী বলেন, আমরা তার পেছনে দাঁড়াই, কিন্তু তাতে তিনি বাধা দেননি। অতঃপর আমরা পুনরায় তাদেরকে দেখতে এসে তাদেরকে ফরয নামায বসা অবস্থায় আদায় করতে দেখি। আমরা তার পেছনে দাঁড়ালে তিনি আমাদেরকে বসার জন্য ইশারা করায় আমরা বসে যাই। অতঃপর তিনি নামায শেষে বলেন, যখন ইমাম বসে নামায আদায় করবে-তখন তোমরাও বসবে এবং ইমাম যখন দাঁড়িযে নামায আদায় করবে তখন তোমরাও দাঁড়াবে এবং পারস্যের আধিবাসীরা তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের সম্মুখে যেমন দাঁড়িয়ে থাকে তোমরা তদ্রুপ করবে না। ।

ছবি বানান