আবু দাউদ শরীফ - হাদীস নং ৬০৩
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেনঃ ইমাম এজন্যই নিয়োজিত করা হয় যে, অন্যরা তার অনুসরণ করবে। যখন ইমাম তাকবীর বলে, তখন তেমরাও তাকবীর বলবে। যতক্ষণ সে তাকবীর না বলবে ততক্ষণ তোমরাও বলবে না। অতঃপর ইমাম যখন রুকু করে, তখন তোমরাও রুকূ করবে এবং সে রুকূতে যাওয়ার পূর্বে তোমরা রুকূতে যাবে না। অতঃপর ইমাম যখন সামিআল্লাহু লিমান হামিদাহ” বলবে তখন তোমরা “আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ” বলবে। মুসলিম ইবনু ইবরাহীম বলেন, “ওয়ালাকাল হামদ” বলবে। যখন ইমাম সিজদা করবে তখন তোমরা সিজদা করবে এবং তিনি সিজদায় যাওয়ার পূর্বে তোমরা সিজদায় যেও না। আর ইমাম যখন দাঁড়িয়ে নামায আদায় করবে তখন তোমরাও ঐরূপ করবে এবং যখন ইমাম বসে নামায আদায় করবে তখন তোমরাও সকলে বসে নামায পড়বে। ইমাম আবূ দাউদ বলেন, “আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ” হাদীছ শুনার সময় আমি বুঝতে পারি নাই; পরে রাবী সুলায়মানের সূত্রে আমার সংগীরা আমাকে এ ব্যাপারে অবহিত করেন।