Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৬১২

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তিনি বলেন, একদা তাঁর দাদী মুলায়কা (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য খাদ্য খাওয়ার জন্য দাওয়াত করেন। তিনি তা খাওয়ার পর বলেনঃ তোমরা এসো! আমি তোমাদের নিয়ে নামায পড়ব। আনাস (রাঃ) বলেন, তখন আমি আমাদের অনেক দিনের ব্যবহারে কালে দাগযুক্ত একটি চাটাইয়ের দিকে উঠে যাই এবং পানি দিয়ে তা পরিষ্কার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার উপর দাঁড়ান। আমি ও আমার ছোট ভাই তাঁর পেছনে দন্ডায়মান হই এবং বৃদ্ধা মহিলা (মুলায়কা) আমাদের পিছনে দাঁড়ান। তিনি আমাদেরকে সঙ্গে নিয়ে দুই রাকাত নামায আদায়ের পর প্রস্থান করেন। ।

ছবি বানান