দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৬১৩
তিনি বলেন, আলকামা ও আসওয়াদ (রহঃ) আবদুল্লাহ্ ইবনু মাসউদ (রাঃ) এর খেদমতে উপস্থিতির জন্য দরখাস্ত করেন। তাঁর খেদমতে প্রবেশর জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এমতাবস্থায় জনৈক দাসী ঘর হতে বের হয়ে তাদেরকে দেখে (পুনরায় ঘরে প্রবেশ করত) তাদের জন্য অনুমতি চায়। তিনি উভয়কে তেতরে প্রবেশের অনুমতি দেন। অতঃপর তিনি (ইবনু মাসউদ) আমার ও আলকামার মাঝখানে দাঁড়িয়ে নামায আদায় করেন। অতঃপর তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরূপ করতে দেখেছি। ।