Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৬২৯

প্রায় ১ মিনিট · ৭৩ শব্দ

তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে উপস্থিত হলাম। সেখানে এক ব্যক্তি এসে তাঁকে বলেন, হে আল্লাহর নবী! এক বস্ত্রে নামায আদায় করা সম্পর্কে আপনার কি অভিমত? রাবী বলেন, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর পরিধেয় বস্ত্র এক করে নিলেন । অতঃপর তিনি দাঁড়িয়ে আমাদের নামায পড়ান। নামায শেষে তিনি বলেনঃ তোমাদের প্রত্যেকের দুটি করে বস্ত্রের সংস্থান আছে কি?

ছবি বানান