দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৬৩০
তিনি বলেন, আমি লোকদেরকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পশ্চাতে নামায আদায়ের সময় তাদের সংকীর্ণ ইজারের (পায়জামার) কারণে তা বালকদের মত কাঁধে গিরা দিয়ে নামায আদায় করতে দেখি। এমতাবস্থায় এক ব্যক্তি বলে, হে সমবেত মহিলারা! পুরুষেরা সিজদা হতে মাথা উত্তোলনের পূর্বে তোমরা তোমাদের মাথা তুলবেনা। ।