Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৬৩৪

প্রায় ২ মিনিট · ২১৫ শব্দ

তিনি বলেন, আমরা জাবের ইবনু আবদুল্লাহ্ (রাঃ) এর নিকট উপস্থিত হলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কোন এক যুদ্ধে যাই। তিনি নামায পড়ার জন্য দন্ডায়মান হন। এ সময় আমার গায়ে একটি ছোট চাঁদর ছিল। আমি তা আমার কাঁধের দুই পাশে রাখার জন্য চেষ্টা করি, কিন্তু তা ছোট থাকায় কাঁধ পর্যন্ত পৌছেনি। আমার চাঁদরের লম্বা আচল ছিল, আমি সামান্য নত হয়ে ঐ আচলদ্বয় (কাঁধের) উপর এমনভাবে বেধে দেই, যাতে তা সরে না পড়তে পারে। অতঃপর এ অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাম পাশে গিয়ে নামাযে দাঁড়াই। তিনি আমার হাত ধরে ঘুরিয়ে তাঁর ডান পাশে দাঁড় করান। এ সময় ইবনু সাখর (রহঃ) এসে তাঁর বাম পাশে দাঁড়ান। অতঃপর তিনি নিজের দুই হাত আমাদের উভয়কে ধরে তাঁর পিছনে দাঁড় করান। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার প্রতি ইংগিতপূর্ণ দৃষ্টিতে তাকান, কিন্তু আমি এর অর্থ বুঝতে সক্ষম হই নাই, পরে আমি হৃদয়ংগম করতে পারি। তখন আমার প্রতি ইশারা করে বলেনঃ তোমার চাঁদর কোমরের সাথে ভাল করে বাঁধ। অতঃপর নামাযান্তে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ হে জাবের! আমি বলি- লাব্বাইকা, ইয়া রাসূলাল্লাহ্! তিনি বলেনঃ যখন তোমার চাদর বড় হবে তখন তা তুমি তোমার কাঁধের দুই পাশে জড়িয়ে রাখবে। আর যখন তা ছোট হবে তখন তা কোমরের সাথে শক্তভাবে বেধে রাখবে। ।

ছবি বানান