Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৬৩৫

প্রায় ১ মিনিট · ১০৬ শব্দ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি নামাযের মধ্যে অহংকার করে স্বীয় পরিধেয় বস্ত্র (লুঙ্গী, জামা, পাজামা বা প্যান্ট গোছার নীচে পর্যন্ত) ঝুলিয়ে রাখে, ঐ ব্যক্তির ভাল বা মন্দের ব্যপারে আল্লাহ্ তা’আলার কোন দায়িত্ব নেই (তার জন্য জান্নাত হালাল করবেন না এবং দোযখ হারাম করবেন না, অথবা তার গুনাহ্ মাফ করবেন না এবং তাকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবেন না)। (নাসাঈ)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, মুহাদ্দিছদের একদল যেমন আসিম, হাম্মাদ ইবনু সালামা, হাম্মাদ ইবনু যায়েদ, আবূল আহওয়াস, আবূ মুআবিয়া প্রমুখ ঐ হাদীছ ইবনু মাসউদ থেকে “মাওকূফ হাদীছ” হিসেবে বর্ণনা করেছেন।

ছবি বানান