Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৬৩৬

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, আমাদের মধ্যে কোন এক ব্যক্তি তার পাজামা (টাখনু গিরার নীচ পর্যন্ত) ঝুলিয়ে নামায পড়ছিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেনঃ তুমি যাও উযূ (ওজু/অজু/অযু) করে আস, সে গিয়ে উযূ করে ফিরে আসে। তিনি তাকে পুনরায় গিয়ে উযূ করে আসার নির্দেশ দেন। সে পুনরায় উযূ করে আসলে উপস্থিত এক ব্যক্তি তাকে বলেন, ইয়া রাসূলাল্লাহ্! আপনি তাকে কেন পুনরায় উযূ করার নির্দেশ দেন? তিনি বলেনঃ এই ব্যক্তি কাপড় ঝুলিয়ে নামায পড়ছিল এবং আল্লাহ্ তা’আলা এরূপ ব্যক্তিদের নামায আদৌ কবুল করেন না।

ছবি বানান