দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৬৬
একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হল যে, আমরা কি বুদাআ কূপের পানি দ্বারা উযূ (ওজু/অজু/অযু) করতে পারি? কুপটি এমন ছিল যেখানে স্ত্রী লোকদের হায়েযের নেকড়া, কুকুরের গোশত এবং দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা নিক্ষেপ করা হত। জবাবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, পানি- তাকে কোন কিছু অপবিত্র করতে পারে না। ।