Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৬৭

প্রায় ২ মিনিট · ১৯৪ শব্দ

তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট শুনেছি একদা তাকে এইরূপ বলা হয় যে, আপনার জন্য বুদাআ কূপের পানি আনা হবে। এমন কূপ যেখানে কুকুরের গোশত, স্ত্রীলোকদের হায়েযের নেকড়া এবং মানুষের ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়। জবাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ পানির পবিত্রতাকে কোন কিছুই অপবিত্র করতে পারে না। (নাসাঈ, তিরমিযী)। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আমি কুতাইবা ইবনু সাঈদকে বলতে শুনেছিঃ আমি বুদাআ কূপের নিকট অবস্থানকারীকে এর গভীরতা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। জবাবে তিনি বললেন, এই কূপের পানি যখন বেশী হয়, তখন তাতে নাভির নিম্ন পরিমাণ পানি থাকে। তখন আমি (কাতাদা) জিজ্ঞেস করলাম, যখন পানি কম হয় (তখন এর পরিমাণ কি থাকে?) তিনি জবাবে বললেন, হাঁটু পর্যন্ত। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আমি আমার চাদর দ্বারা এর পরিমাণ নির্ধারণ করি। আমি আমার চাদর এর উপর বিছিয়ে দিয়ে অতঃপর তা মেপে দেখি যে, এর প্রস্থ ছয় হাত পরিমাণ। ইমাম আবু দাউদ আরো বলেন, বুদাআ কূপটি যে বাগানে অবস্থিত, তাতে প্রবেশের দ্বার যে ব্যাক্তিটি খুলে দিয়েছিল, আমি তাকে জিজ্ঞেস করি, কূপটির পূর্ব রূপের কোন পরিবর্তন হয়েছে কি? জবাবে সে বলল, না, এবং আমি উক্ত কূপের পানির রং পরিবর্তিত অবস্থায় দেখেছি।

ছবি বানান