দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৭৬
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নামায আরম্ভ করতেন তখন এই দু’আ পাঠ করতেনঃ “সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তা’আলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা।” (তিরমিযী, ইবনু মাজাহ)। ইমাম আবূ দাউদ বলেন, হাদিসটি আব্দুস সালামের বর্ণনা হতে প্রসিদ্ধি লাভ করেনি, বরং হাদীছবেত্তাদের মতে তালক ইবনু গান্নাম এই হাদীছের বর্ণনাকারী। অবশ্য রাবী বুদায়েল হতে নামাযের ঘটনা বর্ণিত আছে, কিন্তু সেখানে উপরোক্ত দু’আর কিছু উল্লেখ নাই।