Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৭৭

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেন, সামূরা (রাঃ) বলেন, নামাযের মধ্যে যে দুই স্থানে চুপ থাকতে হয় তা আমি স্মরণ রেখেছি। প্রথমত হল যখন তাকবীরে তাহরীমা বলে তখন হতে কিরাআত শুরু করা পর্যন্ত এবং দ্বিতীয়ত ইমাম সূরা ফাতিহা ও কিরাআত পাঠের পর রুকূতে যাওয়ার পূর্বে। ইমরান ইবনু হুসায়েন (রাঃ) এ কথা মেনে নিতে অস্বীকার করলে তারা মদীনায় উবাই ইবনু কাব (রাঃ) এর নিকট এ সম্পর্কে জানার জন্য পত্র লেখেন। তিনি সামুরা (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীছটি সমর্থন করেন। (ইবনু মাজাহ)। ইমাম আবূ দাউদ বলেন, রাবী হুমায়েদ অনুরূপভাবে এই হাদীছ বর্ণনা করেছেন। ঐ হাদীছেও কিরআত সমাপ্তির পর ক্ষণিক চুপ থাকা সম্পর্কে বর্ণিত হয়েছে।

ছবি বানান