দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৮৫
তিনি ইফ্ক (মিথ্যা অপবাদ)-এর ঘটনা উল্লেখ পূর্বক বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসা ছিলেন। তিনি মুখ খোলেন এবং বলেনঃ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, 'ইন্নাল্লাযীনা জা’উ বিল-ইফ্কে উসবাতুম মিনকুম” আয়াতের শেষ পর্যন্ত পাঠ করেন। অর্থাৎ “যারা মিথ্যা অপবাদ প্রচার করে বেড়াচ্ছে তারা তোমাদের মধ্যেরই লোক।” ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এই হাদীছ মুনকার শ্রেণীভুক্ত। কারণ মুহাদ্দিছদের একদল এই হাদীছ ইমাম যুহরী হতে বর্ণনা করেছেন। তাদের বর্ণানায় ঐ আয়াতের বর্ণনার সাথে আউযুবিল্লাহ্ এর উল্লেখ নাই। আমার আশংকা হচ্ছে আউযুবিল্লাহ্ বাক্যটি রাবী হুমায়েদ নিজস্বভাবে পাঠ করেন।