দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৭৮৭
যিয়াদ ইবনু আইউব ..... ইবনু আব্বাস (রাঃ) থেকে এই সূত্রেও পৃর্বোক্ত হাদীছের অনুরূপ বর্ণিত আছে। তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মধ্য হতে বিদায় নিয়েছ। কিন্তু তিনি সূরা বারাআত সূরা আনফালের অন্তর্ভুক্ত কিনা- এ সম্পর্কে পরিস্কারভাবে কিছুই বলেননি। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, শাবী, আবূ মালিক, কাতাদা ও ছাবেত বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সূরা নামল অবতীর্ণ না হওয়া পর্যন্ত বিস্মিল্লাহ লিখেন নি।