দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ৮২৬
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে কিরাআত পাঠের মাধ্যমে নামায আদায়ের পর জিজ্ঞাসা করলেনঃ তোমাদের কেউ এখন আমার সাথে (নামাযের মধ্যে) কিরাআত পাঠ করেছে কি? জবাবে এক ব্যক্তি বলেন হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এজন্যই আমার কুরআন পাঠের সময় বিঘ্ন সৃষ্টি হয়েছে। রাবী বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এরূপ শোনার পর সাহাবায়ে কিরাম উচ্চস্বরে কিরাআত পঠিত নামাযে তাঁর পিছনে কিরাআত পাঠ করা হতে বিরত থাকেন (তিরমিযী,নাসাঈ,ইবনু মাজা)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ ইবনু উকায়মা এই হাদীছটি মা’মার ইউনুস, উমামা ইবনু যায়েদ ইমাম যুহরী হতে রাবী মালিকের হাদীছের অনুরূপ বর্ণনা করেন।