Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৮২৭

প্রায় ২ মিনিট · ১৯৪ শব্দ

তিনি বলেনঃ আমি আবূ হুরায়রা (রাঃ)-কে বলতে শুনেছি যে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিয়ে নামায আদায় করেন। সম্ভবতঃ তা ফজরের নামায হবে। অতঃপর হাদীছটি পূর্ববর্তী হাদীছের অনুরূপ বর্ণিত হয়েছে এবং ’কুরআন পাঠে কিসে বিঘ্ন সৃষ্টি হয়েছে’ এই পর্যন্ত বর্ণনা করেন। আবূ দাউদ বলেন, মুসাদ্দাদ তাঁর বর্ণিত হাদীছে এরূপ উল্লেখ করেছেন যে, মামার হতে আবূ হুরায়রা (রাঃ) এর সূত্রে বর্ণনা প্রসংগে বলেনঃ অতঃপর লোকেরা কিরআত পাঠ হতে বিরত থাকেন। আবদুল্লাহ্ ইবনু মুহাম্মাদ আয-যুহরীর বর্ণনায়عَنِ بَيْنِهِمْ শব্দের উল্লেখ আছে। রাবী সুফিয়ান বলেন যে, ইমাম এমন কিছু কথা বলেছেন যা আমি শুনতে পাইনি। তখন মা’মার বলেন, তিনি বলেছেন, লোকেরা (মুকতাদীরা) কিরাআত পাঠ করা হতে বিরত থাকেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন যে, উক্ত হাদীছ আব্দুর রহমান ইবনু ইস্‌হাক ইমাম যুহরীর সূত্রেمَا لِي أُنَازَعُ الْقُرْآنَ পর্যন্ত বর্ণনা করেছেন। ইমাম আওয়াঈ যুহূরীর সূত্রে বর্ণনা প্রসঙ্গে বলেনঃ ইমাম যুহরীর বর্ণানায় এ কথাও আছে যে, উপরোক্ত ঘটনার পর মুসলিমরা উপদেশ লাভ করেছেন যে, যে নামাযে কিরাআত উচ্চ স্বরে পঠিত হত সেরূপ নামাযে তারা কখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পশ্চাতে কিরাআত পাঠ করতেন না। ইমাম আবূ দাউদ বলেন, আমি মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া ইবনু ফারেসকে বলতে শুনেছি যে,فَانْتَهَى النَّاسُ ।

ছবি বানান