আবু দাউদ শরীফ - হাদীস নং ৮২৮
তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের নামায পড়াচ্ছিলেন। এক ব্যক্তি এসে তাঁর পিছনে ইকতিদা করে সূরা “সাব্বিহিসমা রাব্বিকাল আলা” পাঠ করে। নামায শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি সূরা পাঠ করেছে? জবাবে তারা বলেন, এক ব্যক্তি। তখন তিনি বলেন, আমি বুঝতে পেরেছি তোমাদের মধ্যে কোন লোক নামাযের মধ্যে আমাকে অহেতুক জটিলতা ও দুশ্চিন্তায় ফেলে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আবূল ওয়ালীদ তাঁর বর্ণিত হাদীছে শোবার সূত্রে উল্লেখ করেছেন যে, অতঃপর আমি কাতাদাকে বলি, সাঈদ বলেননি যে, “কুরআন পাঠকালে নীরব থাক?” তিনি বলেনঃ যে নামাযে কিরাআত উচ্চস্বরে পঠিত হয়, তার জন্যই এই হুকুম। ইমাম ইবনু কাছীর তাঁর হাদীছে বলেনঃ অতঃপর আমি কাতাদাকে বলি, সম্ভবত কিরাআত পাঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অপছন্দ করেছেন। তখন তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অপছন্দ করতেন তবে কিরাআত পাঠ করতে নিষেধ করতেন।