Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৪৬

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকূ হতে সোজা হওয়ার পর “সামিআল্লাহু লিমান হামিদাহ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, মিলউস-সামাওয়াতে ওয়া মিলউল-আরদে ওয়া মিলউ মা শি’তা মিন শায়ইন বা’দু বলতেন। (মুসলিম, আহমদ, তিরমিযী)। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ সুফিয়ান ও শোবা, উবায়েদ আবূল হাসান হতে হাদীছটি বর্ণনা করেছেন। তাতে “রুকূর পরে” শব্দটির উল্লেখ নাই। ইমাম সুফিয়ান ছাওরী বলেনঃ আমরা শায়খ উবায়েদ আবূল হাসানের সাথে সাক্ষাত করলে তিনি তাতে “রুকূর পরে” শব্দটির উল্লেখ করেন নাই। ইমাম আবূ দাউদ বলেনঃ শোবা আবূ ইসমা হতে, তিনি আমাশ হতে, তিনি উবায়েদ হতে এই হাদীছ বর্ণনাকালে “রুকূর পরে” শব্দটি উল্লেখ করেছেন।

ছবি বানান