আবু দাউদ শরীফ - হাদীস নং ৮৪৭
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন “সামিআল্লাহু লিমান হামিদাহ” বলতেন, তখন এর সাথে “আল্লাহুম্মা রব্বানা লাকাল-হামদ মিলউস-সামায়ে” (রাবী মুআম্মালের বর্ণনানুযায়ী) “মিলউস-সামাওয়াতে ওয়া মিলউল আরদে ওয়া মিলউ মা শি’তা মিন শায়ইন বা’দু, আহলুছ-ছানায়ে ওয়াল-মাজদে আহাক্কু মা-কালাল আবদু, ওয়া কুল্লুনা লাকা আবদুন লা মানিআ লিমা আতাইতা” বলতেন। রাবী মাহমুদ এর সাথে আরো অতিরিক্ত “ওয়ালা মুতিয়া লিমা মানাতা” শব্দটি বলেছেন। অতঃপর সকল রাবী এ ব্যাপারে একমত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ “ওয়ালা ইয়ানফাউ যাল-জাদ্দে মিনকাল জাদ্দু”। রাবী বিশর বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র “রাব্বানা লাকাল হামদ” বলতেন। রাবী মাহমুদের বর্ণনানুযায়ী “আল্লাহুম্মা” শব্দটির উল্লেখ নাই, বরং তাঁর বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “রব্বানা লাকাল-হামদ” বলতেন বলে উল্লেখ আছে। ।